মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

নিউজ মিরর ডেস্ক
শান্তির পায়রা আর নীল-সাদা রঙ্গের বেলুন উড়ানো, শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন করা হয়।

ভোর থেকেই দিবসটি উপলক্ষে সিলেট সেনানিবাসে জড়ো হন সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের সৈনিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শুরুতে অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।

পরে আলোচনা সভায় তিনি বলেন, শান্তিরক্ষার দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৬৮ জন জীবন উৎসর্গ করেছেন।

বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বিরত্বগাথা বিশ্ববাসী জানে। বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে আজ আমরা বিশ্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে অন্যতম বৃহৎ অংশীদার একটি দেশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo