বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির দুই দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বাদ জোহর সিলেট নগরীর মক্তবগলি এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ। এদিকে বাদ আসর হযরত শাহাজাল (রহ.) মাজার মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা সহ দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন, শুইয়াব আহমদ শুয়েব, আক্তার রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ফয়েজ উদ্দিন মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, শাহীন আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি তফজ্জুল আলী, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, মতিউর রহমান শিমুল, আব্দুল মুনিম, হারুনুর রশিদ, আমীরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo