সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট জেলা উলামা দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট জেলা উলামা দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা উলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মো. নূরুল হকের মাতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা ওলামাদলের ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ,  সিলেট জেলা ওলামাদলের ১ম সিনিয়র সদস্য ও বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সিলেট জেলা ওলামাদলের সদস্য মো. আনোয়ার আলী, সদস্য মো. রাসেল আহমদ, সিলেট জেলা ওলামাদল নেতা মাওলানা জহিরুল ইসলাম কবির, সিলেট জেলা ওলামাদল নেতা আলহাজ্ব বিলাল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা  বালু-পাথর উত্তোলন ও বহনকারী  শ্রমিক টেড্র ইউনিয়ন রেজি নং-সিলেট ১৫ এর সভাপতি মাহবুব হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo