বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় প্রকল্পের কর্মশালা অনুষ্টিত

সিলেটে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় প্রকল্পের কর্মশালা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার

সিলেটের জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। ছোটবেলা থেকেই তাদের রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দেশের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দিলে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। শিশুদের সঠিক ধর্ম শিক্ষা দিলে তারা রাষ্ট্র, সমাজ ও দেশের প্রতি ইতিবাচক মানসিকতা নিয়ে বেড়ে উঠবে। এক্ষেত্রে মসজিদ ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরো কার্যকরভাবে ব্যবহার করতে হবে। তিনি শিশুদের নিজ ধর্মের শিক্ষা প্রদানের পাশাপাশি  অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতার শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সুবিদবাজারস্থ পিটিআই অডিটোরিয়ামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় প্রকল্পের অধীনে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন এর সভাপতিত্বে কর্মশালয় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী, সিলেটের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের উপ প্রকল্প পরিচালক মদন চক্রবর্তী, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, নিহার রঞ্জন সেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেট কার্যালয়ের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের মাস্টার্স ট্রেইনার কাম ফ্যাসিলিটেটর কিশোর কুমার আচার্য্য এর পরিচালনায় কর্মশালায় শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সহকারি প্রকল্প পরিচালক কিশোর কুমার মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনার মাধ্যমে দলভিত্তিক সুপারিশ মালা উপস্থাপন করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo