বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে চোরাই পাথর-গরু ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান

সিলেটে চোরাই পাথর-গরু ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান

নিউজ মিরর ডেস্ক
সিলেটে অবৈধভাবে উত্তোলন করা পাথর এবং সীমান্ত দিয়ে পাচার হওয়া গরুসহ চোরাই পণ্যের পরিবহন ঠেকাতে নগরীর প্রবেশপথের দুই মহাসড়কে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টা থেকে ওসমানী বিমানবন্দর-ভোলাগঞ্জ মহাসড়কের বিমানবন্দর এলাকায় এবং সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাসের মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালানো হয় মালবাহী সকল ট্রাক ও অন্যান্য যানবাহনে।

সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এসকল চেকপোস্টে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা। রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চলাকালে একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে কোন বৈধ কাগজপত্র না থাকায় পাথরসহ ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এ সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান বলেন, ‘চোরাই পথে পাথর, কোরবানীর পশু বা অবৈধ কোন পণ্য যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।’

সিলেটের জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার বলেন, ‘সিলেটের সীমান্তবর্তী উপজেলায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরেও অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। এসকল পাথর যাতে পরিবহন করে নিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে আমরা বিশেষ এই দুটি চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছি।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo