মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোলাপগঞ্জে মর্মান্তিক ঘটনা : টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

গোলাপগঞ্জে মর্মান্তিক ঘটনা : টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

নিউজ মিরর ডেস্ক
গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে প্রবল বৃষ্টির কারণে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। রোববার (১ জুন) রাত আনুমানিক ২ টার দিকে স্থানীয় বখতিয়ারঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । নিহতরা হলেন, বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

প্রায় তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ঢাকাদক্ষিণে জলাবদ্ধতায় এবং রাখালগঞ্জ বাজারে বড় গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ ছিল। এছাড়াও প্রবল বজ্রপাতে ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ, ঢাকাদক্ষিণ বাইপাস সহ কয়েকটি স্থানে গ্যাসের রাইজার ফেটে গিয়ে ছোট অগ্নিকাণ্ড হয়েছে। তাই ঘটনাস্থলে পোঁছতে বিলম্ব হয়।

স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীররাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে অভিযান চলছে। ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ প্রশাসন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মৃতদেহের সুরতহাল প্রস্তুতকরে দাফনের জন্য আত্নীয় স্বজনকে বুঝিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, দু’বছর আগেও লক্ষ্মণাবন্দ ইউনিয়নে প্রবল বৃষ্টিতে টিলাধ্বশে অন্য একটি পরিবারের ২ জন নিহত হয়েছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo