বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য কারো নাই : সেলিম উদ্দিন

ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য কারো নাই : সেলিম উদ্দিন

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াত কুরআন সুন্নাহের আলোকে আদর্শবান সুনাগরিক তৈরী ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে। দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর। আমরা কেবল উসিলা মাত্র। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে বিপদ-মুসিবত ছিল, আছে এবং থাকবে। কিন্তু ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। জামায়াতকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জামায়াত নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে। কিন্তু জামায়াত একমাত্র আল্লাহর উপর ভরসা করেই দ্বীনের পথে অবিচল ছিল। তাই আল্লাহর সাহায্য এসেছে। ষড়যন্ত্রকারীরা পালিয়ে গেছে। এতে সকলের জন্য শিক্ষা রয়েছে। এই দেশে ভবিষ্যতে ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে ষড়যন্ত্রের পরিণতি ভালো হবেনা। ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য কারো নাই। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে ধৈর্য্য ও সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, হাজারো ছাত্র-জনতার শাহাদাতের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে জুলাই-আগস্ট আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। দেশে ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য মৌলিক সংস্কারও দরকার। একই সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বিচার ও সংস্কারের পর প্রধান উপদেষ্টা ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে দেশপ্রেমিক ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশপ্রেমিক দলগুলোর মধ্যে কাদা ছুঁড়াছুঁড়ি হলে পতিত ফ্যাসিবাদীরা সুযোগ নিতে পারে। এ ব্যাপারে জাতিকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি শনিবার (৩১ মে) সিলেট মহানগর জামায়াতের থানা মজলিশে শুরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ২ দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধীন সকল সাংগঠনিক থানা জামায়াতের মজলিশে শুরা সদস্যগণ অংশ নেন। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo