মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্সে “বি গ্রেড জাতীয় বিচারক” হলেন সিলেটের আনোয়ার হোসেন

জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্সে “বি গ্রেড জাতীয় বিচারক” হলেন সিলেটের আনোয়ার হোসেন

বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্স ২০২৫-এ সফলভাবে অংশগ্রহণ করে “বি গ্রেড জাতীয় বিচারক” হিসেবে সার্টিফিকেট ও লাইসেন্স অর্জন করেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, আন্তর্জাতিক উশু কোচ ও চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট-এর প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন।
গত ২৯-৩১মে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই সার্টিফিকেট ও লাইসেন্স গ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে সিলেট জেলা থেকে মোট ৭ জন জাজ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সহ-সভাপতি লেঃ কর্নেল আবু আইউব হাসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, ফেডারেশনের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এস এম শহীদুল হক ভূইয়া, জাজেস ট্রেনিং কোর্স এর প্রশিক্ষক এবং বিকেএসপির হেড কোচ রেজাউর রহমান রাজু।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তা, টেকনিক্যাল কমিটির এবং প্রশিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁদের নিরলস পরিশ্রমে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে উশু খেলাকে আরও উন্নত ও জনপ্রিয় করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, আমি গর্বিত যে জাতীয় পর্যায়ে বিচারকের স্বীকৃতি পেয়ে আমি আরও বড় দায়িত্বের মুখোমুখি হয়েছি। দেশের জন্য, বিশেষ করে সিলেট অঞ্চলের যুব সমাজের জন্য উশুকে আরও এগিয়ে নিতে আমি কাজ করে যাবো। ভবিষ্যতে আমাদের এখান থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় ও বিচারক তৈরি হবে, এই স্বপ্ন নিয়েই আমি পথ চলছি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo