শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
কানাইঘাটে শিহাব হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

কানাইঘাটে শিহাব হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামের শ্রমিক নেতা-শহীদ হাফিজ শিহাব উদ্দিনের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে উপজেলার গাছবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং দক্ষিণ বানীগ্রাম ও ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে গাছবাড়ী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ।

দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা সুলাইমান আহমদের সভাপতিত্বে ও ঝিংগাবাড়ী ইউনিয়ন আমীর বিলাল আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারী হাফিজ তাজ উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা মুখতার আহমদ ও সুলতান মো: সাদিকুর রহমান, অফিস সেক্রেটারী মাওলানা শিব্বির আহমদ ও রাজাগঞ্জ ইউনিয়ন আমীর মাস্টার শামছ উদ্দিন প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo