বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মানুষের ভালো অভ্যাস সভ্যতা ও ব্যক্তিত্বের পরিচায়ক : সিসিক সিইও

মানুষের ভালো অভ্যাস সভ্যতা ও ব্যক্তিত্বের পরিচায়ক : সিসিক সিইও

https://newsmirror24.news/

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাই রাফিন সরকার বলেছেন, সভ্যতা, শিক্ষা এসব আসলে শুধু বই পড়া বা সার্টিফিকেট অর্জন করার মধ্যে সীমাবদ্ধ না। মানুষের ভালো অভ্যাসই সভ্যতার ও ব্যক্তিত্বের পরিচায়ক। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য অল্প কয়েকটা ভালো অভ্যাসই যথেষ্ট। কয়েকটা ভালো অভ্যাস হলেই মানুষের শরীর, স্বাস্থ্য, জীবন সবকিছু সুন্দর হয়ে যাবে। এর মধ্যে একটি ভালো অভ্যাস হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা।

সোমবার বিকেল ৩টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘নিজের ময়লা নিজে পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগরী গড়ি’ প্রতিপাদ্যে নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায়, শহর সমাজসেবা কার্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. বায়েজিদ আহম্মেদ, মো. সালমান শাহ ও নাজমুন আরা সুলতানা রিপার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. মাসুদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সমাজসেবী শিউলি আক্তার টুনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলন্টিয়ার মারজিয়া সুলতানা পিংকি।

সভা শেষে নগরের মদিনা মর্কেট এলাকা থেকে শুরু করে শাবিপ্রবি গেইট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে অংশ নেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo