মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগর ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নগর ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আকস্মিক দুর্যোগ মোকাবেলা বিশেষ করে বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভারী বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ছড়া-খাল পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়। দ্রুত ছড়া-খাল পরিষ্কারের পাশাপাশি নগরীর ছড়া, খাল ও সড়কে ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহŸান জানানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শাহজালাল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহমদ হাসান নুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ইসলামিক রিলিফের ম্যানেজার মো. আতিকুর রহমান, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য প্রমুখ বক্তব্য দেন।

সভায় সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুর রহিম ভুইয়া, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, ডা. মো. জাহিদুল ইসলাম, জালালাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান, রেডক্রিস্টে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কমর্কর্তা রেজাই রাফিন সরকার বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সব সময় প্রস্তুতি রাখতে হয়। হঠাৎ বন্যা হলে যাতে মানুষের দুর্ভোগ কমানো যায় সেই লক্ষ্যে এখনই আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখতে হবে। শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় সামগ্রী হাতের কাছে রাখতে হবে, যাতে দ্রুত সেগুলো মানুষের কাছে পৌঁছানো যায়।

তিনি বলেন, সিলেট নগরীর বিভিন্ন ছড়া ও ড্রেন সংকুচিত হয়ে গেছে। ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে রাখা হচ্ছে। সিটি কর্পোরেশন নিয়মিত ড্রেন পরিষ্কার করলেও ময়লা ফেলে সেগুলো পুনরায় বন্ধ করে ফেলা হচ্ছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য সর্বদা ড্রেন পরিষ্কার রাখতে হবে। নিজেদের স্বাথেই ময়লা আবর্জনা ড্রেনে ফেলা থেকে বিরত থাকতে হবে।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo