বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ঈদুল আযহার জামাত কখন-কোথায়

সিলেটে ঈদুল আযহার জামাত কখন-কোথায়

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলায় ৩ হাজারের বেশি ও নগরীতে ৩৯০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ১৪২টি স্থানে খোলা জায়গা ও ঈদগাহে জামাত হবে। এর বাইরে ২৪৮টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদে ঈদের।

ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান ও ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অথবা সকাল ৮টায় অনুষ্ঠিত হতে পারে বলে দরগাহ অফিসের একটি সূত্র জানিয়েছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

এই জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৫টা ৪৫ মিনিটে। এছাড়াও কালীঘাটের নবাবী মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo