মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যু

সিলেটে ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যু

নিউজ মিরর ডেস্ক
সিলেটে এক বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী চিকিৎসক মারা গেছেন। এ ঘটনায় একজন রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ জুন) বেলা পৌনে ১১টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। পরে বিকাল ৩টার দিকে হাসপাতালে ওই নারী চিকিৎসক মারা যান।

নিহত রহিমা খাতুন জেসি (২৭) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে। রহিমা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও এসএসকেএস ক্লিনিকের ডিউটি ডাক্তার ছিলেন। রিকশাচালক জাকিরুল ইসলাম ওসমনাী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, দক্ষিণ সুরমার দিক থেকে কাজিরবাজার সেতু দিয়ে বেপরোয়া গতিতে আসা ট্রাক (নং সিলেট-ড ১১-৩১৭৯৯) একটি রিকশাকে চাপা দেয়। এসময় রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খাতুন জেসি ও চালক জাকিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে রহিমা খাতুন জেসি মারা যান। তিনি আরো জানান, ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo