শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
আম্বরখানায় লিচু নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫

আম্বরখানায় লিচু নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ঈদের দ্বিতীয় দিনে লিচুর দাম নিয়ে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। রোববার রাত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র জানিয়েছে, আসল ঘটনাকে ধামাচাপা দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বলে প্রচার করা হচ্ছে।

প্রতক্ষদর্শীরা জানায়, আম্বরখানা পয়েন্টের ফলের দোকানে লিচু কিনতে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদধারী নেতা সাকিব শাকিব ও তাঁর আত্মীয় ছাত্রদল কর্মী মাহিন। পয়েন্টের মতিনের ফলের দোকানে লিচু কেনার পর তাঁরা আটিতে ৬টি লিচু কম দেখতে পানl এ নিয়ে শুরু হয় বিতন্ডা ঝগড়া এবং দেখে নেয়ার হুমকি প্রদর্শন করা হয়। এ সময় লিচু ব্যবসায়ী মতিনের পক্ষ নিয়ে ঘটনাস্থলে আসেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম। একপর্যায়ে সাকিব ও মাহিনকে ছাত্রলীগ আখ্যা দিয়ে নুরুল ইসলামের নেতৃত্বে হামলা হয়। এসময় জবি ছাত্রদল নেতা সাকিব গুরুতর আহত হয়। পরে আহত সাকিব ও মাহিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরই মধ্যে সাকিব ও মাহিন আহত হওয়ার খবরটি স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের কাছে পৌঁছে যায়। তাঁদের পক্ষের লোকজন এসে মহানগর শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম ও ফলের দোকানে হামলা করে। এই হামলায় নেতৃত্ব দেয় চায়না মার্কেটের কর্মচারী আনসার। তার সাথে হামিদসহ বেশ কয়েকজন যুবক ছিলেন হামলায় নুরুল ইসলামের মাথায় আঘাত পান। পরে রাতেই তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, জবি ছাত্রদলনেতা সাকিব আহত হওয়ার খবরটি কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ জানলে মহানগর বিএনপির শীর্ষ এক নেতাকে বিষয়টি দেখার জন্য বলেনl রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরী।

অপরদিকে, ঘটনাটি ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করতে গিয়ে সাংবাদিক রেজওয়ান আহমদও আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক এক যুবককে আটক করেছে। বাকি আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সামছুল হাবিব। তিনি বলেন, লিচুর দর-দাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন ৫ জন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo