মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাফলংয়ে পর্যটকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

জাফলংয়ে পর্যটকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

নিউজ মিরর ডেস্ক
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে দেওয়ায় পর্যটকদের ওপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার (৯ জুন) ঈদুল আজহার তৃতীয় দিন বিকেল সাড়ে ৪ টার দিকে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকদের মারধর করেছেন কয়েকজন যুবক। একজন যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে দুই তিনজনকে পেটাচ্ছেন। সময় একজন নারীর চিৎকারও শোনা যাচ্ছে।

জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক মাদক নিয়ে যাচ্ছিলেন। বিজিবি তাদের দেখে ধাওয়া করে। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবিকে তথ্য দেয়। বিজিবি মাদক ব্যবসায়ীদের না পেয়ে চলে যায়। পরে বিজিবিকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে ওই পর্যটকদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা।

ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন বিষয়টি দ্রুত মিমাংসা করে দিয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি। বখাটেরা পর্যটকের ওপর হামলা করার সাথে সাথেই স্থানীয়রা বিষয়টি প্রতিহত করে। পরে সাংবাদিক ও ইউপি সদস্য মিলে ঘটনাস্থলেই বিষয়টির মিমাংসা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo