মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানীনগরে বিএনপি নেতা কয়েছ গ্রেফতার

ওসমানীনগরে বিএনপি নেতা কয়েছ গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ওসমানীনগরে মারামারির ঘটনায় কয়েছ মিয়া (৪০) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কয়েছ মিয়া সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি মারামারির মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন কয়েছ মিয়া।

অন্যন্য আসামিরা হলেন-মোবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১)।

এর আগে, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানে পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামিগন অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, শুনেছি মামলার প্রধান আসামি কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে মামলার অনন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo