মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সাংবাদিক কাইয়ুমের ভাই অ্যাড. আব্দুল মালিকের দাফন সম্পন্ন

সাংবাদিক কাইয়ুমের ভাই অ্যাড. আব্দুল মালিকের দাফন সম্পন্ন

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক, বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের বড় ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) ইন্তেকাল করেছেন। তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার দিবাগত রাত (১১ জুন) ১২টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষে নি:শ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাহাপুর গ্রামের মৃত আব্দুল খালিক (মাখন মিয়া)-এর বড় ছেলে। তিনি সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের স্বনামধন্য আইনজীবি ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৫ বছর। অবিবাহিত জীবনে তিনি মা, ৩ ভাই, ৪ বোন, সহকর্মী ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ বুধবার বেলা ২টায় লালাবাজার শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের রাজনৈতিক, আইনজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। পরে ঈদগাহসংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়।

জেলা প্রেসক্লাবের শোক :
সিলেট জেলা প্রেসক্লাব সদস্য কাইয়ুম উল্লাসের ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo