বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জাফলংয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টাকালে আটক ৪

জাফলংয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টাকালে আটক ৪

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে চার যুবককে আটক করেছে র‌্যাব-৯। পরে প্লাস্টিকের বস্তা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের কাছে জাফলং-গোয়াইনঘাট সড়কে এই ঘটনা ঘটে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুরের আনোয়ার হোসেন, জাফলং বস্তির শামছুল ইসলাম, মনাইকান্দি গ্রামের জাকির হোসেন ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের আজাদ মিয়া।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও তিনটি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo