মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে ভাম্যমাণ আদালতের অভিযান : ৫ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জৈন্তাপুরে ভাম্যমাণ আদালতের অভিযান : ৫ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে ভাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অভিযানে জৈন্তাপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অবৈধ স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, জৈন্তাপুর এলাকার লক্ষ্মীপুর ১ম খণ্ড এলাকার একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) মেশিন, আসামপাড়ার আম্মাজান স্টোন ক্রাশার, মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্রাশারসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন, আবাসিক প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসানসহ পুলিশের একটি দল এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo