মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মাহফিল

সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মাহফিল

সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালিক (সিহান) এর স্মরণে এক শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বার হল নং-৩ এর ২য় তলায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ শোক সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট খালেদ জুবায়ের এবং এডভোকেট ইকবাল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ব্যারিস্টার এম এ সালাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সভাপতি এডভোকেট এ কে এম সমিউল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল ওয়াদুদ, এডভোকেট মোসলেহ উদ্দীন, এডভোকেট আনোয়ার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মখলিছুর রহমান, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট সোয়েব আহমদ, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট আব্দুল্লাহ হেলাল প্রমুখ।

শোকসভায় বক্তারা এডভোকেট আব্দুল মালেক (শিহান) এর বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং স্মৃতিচারণ করেন। পরবর্তীতে এডভোকেট আব্দুল মালেক শিহান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মো. বদরুল আলম শিপন।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo