মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিশ্বনাথে বিএনপি নেতাকে হেনস্থা, সাবেক চেয়ারম্যানের সাজা

বিশ্বনাথে বিএনপি নেতাকে হেনস্থা, সাবেক চেয়ারম্যানের সাজা

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে হেনস্থা করার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ দুই জনকে দুই মাসের সাজা ও অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬জুন) সকালে এ রায় প্রদান করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট ৩য় আদালতের বিজ্ঞ বিচারক। রায়ের পর বাদি ও আসামী পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি ব্রিফিং করেছেন। এ নিয়ে উপজেলায় দুই পক্ষের মধ্যে মৌন উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, ২০২২ সালে ১ এপ্রিল রাতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়াকে হেনস্থা করার ঘটনায় পরদিন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীসহ দুই জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন লিলু মিয়া, (মামলা নং-৩)। এ মামলার বিচার শেষে সোমবার সকালে রায় প্রদান করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট ৩য় আদালতের বিজ্ঞ বিচারক। এ রায়ে সুহেল আহমদ চৌধুরী ও অপর আসামী জাহাঙ্গিরকে ২ মাসের সাজা ও দুইশত টাকা জরিমানা করা হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট এটিএম ফয়েজ ও অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী। এ রায়ের পরই আদালত প্রাঙ্গনে সন্তুষ্টি প্রকাশ করে বাদী লিলু মিয়া বলেন, বিশ্বনাথে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। দু-একজন ব্যক্তি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করায় তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এখন তারা দলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পরে লিলু মিয়াকে নিয়ে পৌর শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে মিষ্টিমুখ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, রায়ের পরেই জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করেন আদালত। জামিনে এসে সোমবার দুপুরে নিজ বাসায় এক প্রেসব্রিফিং করেন সুহেল আহমদ চৌধুরী।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সাথে যারা বিএনপির রাজনীতি করেছিল তারা এখন কোনঠাসা। বিশ্বনাথে বিএনপির দায়িত্বে যারা আছেন তারা এখন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে তিনি বিশ্বনাথের বিএনপিকে বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo