মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : ৪৮ বিজিবি অধিনায়ক

সিলেটে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : ৪৮ বিজিবি অধিনায়ক

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বিভিন্ন নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সাম্প্রতিক অভিযান অসাধু চক্রের স্বার্থে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি জানান, বিজিবির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং নিজেদের অপরাধ আড়াল করতে বাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কোনো প্রমাণ ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এমন অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একাধিক টাস্কফোর্স অভিযানে নামে। বিশেষ করে গত সপ্তাহে পরিচালিত অভিযানে অবৈধ বালু ও পাথর উত্তোলনে জড়িত অনেককে গ্রেফতার ও শাস্তি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র বিজিবির ভাবমূর্তি নষ্টে অপতৎপরতা শুরু করে।

অধিনায়ক আরও জানান, আটক নৌকা ছাড়িয়ে নিতে স্থানীয় কিছু ব্যক্তি বিজিবির প্রতি অনৈতিক অনুরোধ জানায়। কিন্তু বাহিনী তাতে সাড়া না দিলে পরিকল্পিতভাবে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

এছাড়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, এক অপরাধীকে হাতেনাতে ধরার পরও আইনগত ব্যবস্থা না নিয়ে কেবল বিজিবিকে ট্যাগ করে ফেসবুক লাইভ করা হয় এবং পরবর্তীতে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টিকে ‘অপরাধ ঢাকার অপকৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন বিজিবি কর্মকর্তারা।

অধিনায়ক আরও বলেন, অভিযানের রাতে ২টি বারকি নৌকা পাথর উত্তোলনের সময় আটক করে নদীতে ডুবিয়ে জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর ভাবমূর্তি নষ্টে যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের চিহ্নিত করে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন অপপ্রচার শুধু বাহিনীর নয়, দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও হুমকিস্বরূপ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo