মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে ইজারাকৃত বড়গাং নদীতে শ্রমিকদের উপর চাঁদাবাজদের হামলা

জৈন্তাপুরে ইজারাকৃত বড়গাং নদীতে শ্রমিকদের উপর চাঁদাবাজদের হামলা

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার সরকারের বৈধ ইজারাকৃত বড়গাং নদী হতে বালু আহরণ করতে চাঁদাবাজদের হামলায় গুরুত্বর আহত হয়েছে ১ জন বারকী শ্রমিক। এ নিয়ে মঙ্গলবার দিনভর উত্তোজনা ছড়িয়ে পড়ে। মামলাে দায়েরের প্রস্ততি চলছে। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানাযায়, গত ১লা বৈশাখ হতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর ইজারা গ্রহণ করেন সনি সোহা এন্টারপ্রাইজের প্রোপাইটার চন্দন তালুকদার। সরকারের সকল নীতিমালা মেনে তারা বারকী শ্রমিকদের মাধ্যমে বালু আহরণ করে আসছে। সম্প্রতি একটি চক্র ইজারাদারের বৈধ ভাবে বড়গাং নদী হতে বালু আহরণ কালে রূপচেং মাঝের বিল এলাকার মৃত শমসুর উদ্দিনের ছেলে জাটকা জামাল (৩২), করিম আলীর ছেলে মজিদ (৫০), নিজপাট ইউপির সাবেক মেম্বার আ: নূর মেম্বার (৫০), মোজন আলীর ছেলে আলাই মিয়া (৪৫) মজর আলীর ছেলে জমির উদ্দিন ওরফে কলা জমির (৪৫), তসির আলীর ছেলে আবুল (৩৫), আম্বুলার ছেলে আব্দুল জলিল (৪২) সহ বাবুল মিয়া (৪৫), ইসলাম মিয়া (৩৮) এর নেতৃত্বে রূপচেং মাঝেল বিল এলাকায় বারকী শ্রমিকদের গতিরোধ করে নৌকা প্রতি ৩শত/ ৫শত এবং ৮শত টাকা করে দাবী করে।

এছাড়া কিছু শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে মুজিদ মিয়া বলেন, আপনারা যার সাথে বুঝার তার সাথে বুঝেন (ইউএনও, এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনী) সাথে বুঝেন তবুও আমাদেরকে টাকা দিতে হবে। নতুবা ঝামেলায় পড়তে হবে।

শ্রমিকরা ইজারাকৃত নদী হতে বালু আনতে টাকা দিতে অস্বীকার করলে মাঝের বিল গ্রামের মখলিছ মিয়ার ছেলে মো. খোকন মিয়া (২৮) বারকী শ্রমিকদের উপর দেশিয় খাঁসিয়া দা নিয়ে অর্তকিত ভাবে হামলা হামলা চালায়। হামলায় উপজেলার গাতিগ্রামের বাবুল নাথ এর ছেলে সন্তোয় কুমার (৩৫) আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এদিকে ইজারাদারের বৈধ কোয়ারী হতে বালু আহরনে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজদের চাঁদাবাজীর সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শনে গেলে চাঁদাবাজ চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বেলা ১২টায় পুনরায় তারা চাঁদাবাজ চক্রের সদস্যরা এসে চাঁদা দাবী করে। শ্রমিকরা চাঁদা না দিলে তারা হামলা করে।

এদিকে ইজারাদারের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি নিয়মে আমরা বালু আহরণ করছি। গত কয়েক দিন হতে চক্রের সদস্যরা বেআইনি ভাবে চাঁদা আদায়ের চেষ্টা করছে। আজ সরাসরি তারা ইউএনও, এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনীর নাম জড়িয়ে শ্রমিকদের হুমকী দিয়ে চাঁদা আদায় ও দাবী করে। চাঁদা না দেওয়ার কারনে তারা হামলা করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার (লাবনী) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে চাঁদাবাজ চক্রের সদস্যরা পালিয়ে যায়। আমি চলে আসার পরে শুনেছি পুনরায় শ্রমিকদের উপর হামলা করা হয়। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, এই বিষয়ে আমি অবগত নই, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo