মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিসিকের পশ্চিমভাগ এলাকায় ফ্রি চক্ষু ক্যাম্প

সিসিকের পশ্চিমভাগ এলাকায় ফ্রি চক্ষু ক্যাম্প

সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের পশ্চিমভাগ এলাকায় বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার জাহাঙ্গীর হক রাজ এর অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পশ্চিমভাগস্থ আব্দুর রশীদ একাডেমীতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সহযোগিতায় ইনক্লুসিভ আই হসপিটালের চিকিৎসকবৃন্দ হতদরিদ্রদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার জাহাঙ্গীর হক রাজ, লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শামীমা আক্তার জিনু। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুহেল আহমদ, ক্রিকেটার তানভীর আহমদ, ব্যবসায়ী অপু আহমদ, তুফায়েল আহমদ প্রমুখ।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ২শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোস্তাফিজুর রহমান, এহসান আহমদ সাজু, প্রণিত রায়, কাউসার আহমদ অলক। এসময় রোগীদের চশমা, ঔষধ প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করানো হবে।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo