সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
লালদিঘীরপারে সেনাবাহিনীর অভিযান : প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

লালদিঘীরপারে সেনাবাহিনীর অভিযান : প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশেষ প্রতিনিধি
সিলেট নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মোবিন অর রহমানের নেতৃত্বে একটি দল নগরীর বন্দরবাজারের লালদিঘীরপার হকার্স মার্কেট এলাকায় পৌঁছায়। তারা দুটি বিশেষ গুদাম চিহ্নিত করেন এবং সেগুলোর মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেন। তবে গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা গুদামের তালা ভেঙে প্রবেশ করেন এবং অবৈভাবে ভারত থেকে আমদানীকৃত বিপুল পরিমাণ পণ্যের মজুদ দেখতে পান। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চুড়িদার, থ্রি-পিস।

মেজর মোবিন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেয়া হবে। এক ঘন্টার অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে ধারনা দিয়েছেন সেনাসদস্যরা।

অভিযানে থাকা সৈনিক আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্য যাচাই বাছাই করেই আমরা নিশ্চিত হয়ে এ অভিযান চালাই। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ আমদানিকারকরা পালিয়েছেন।

তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাসুদ রানা ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মূল্য নির্ধারণ কাজ শেষে যথাযত প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য বিজিবির হাতে তুলে দেয়া হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও গভীর রাতে পার্শ্ববর্তী কালিঘাটেও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত পণ্য জব্দ করেছিল সেনাবাহিনী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo