মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
কাজিরবাজারে নারী চিকিৎসক হত্যা : ঘাতক ট্রাকচালক কাদির গ্রেফতার

কাজিরবাজারে নারী চিকিৎসক হত্যা : ঘাতক ট্রাকচালক কাদির গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসক হত্যাকারী ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো: আব্দুল কাদির (৩৯)। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। বর্তমানে সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার ৪০/২ নম্বর বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

গত ৮ জুন শনিবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দিলে তাতে থাকা চিকিৎসক জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন। নিহত চিকিৎসক রহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ঘাতক চালক আব্দুল কাদিরকে আটক করা সম্ভব হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo