মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ফেঞ্চুগঞ্জ সারকারখানায় ২ কোটি টাকার দ্বন্দ্ব : তরল আ্যমোনিয়া সরবরাহে নিষেধাজ্ঞা

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় ২ কোটি টাকার দ্বন্দ্ব : তরল আ্যমোনিয়া সরবরাহে নিষেধাজ্ঞা

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে তরল আ্যমোনিয়া গ্যাস সংগ্রহে বেশ কয়েকজন ডিলারকে সারকারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ২১ জুন শনিবার এই নিষেধাজ্ঞার নোটিশ জারী করেন।

ফেঞ্চুগঞ্জ থানার এ এস আই কাঞ্চন চক্রবর্তী স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় সারকারখানার ভেতরে সারকারখানার ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজ ও জামালপুর জেলার সরিষাবাড়ির অ্যামোনিয়া ডিলার রফিকুল ইসলাম,মো মশিউর রহমান, মিজানুর রহমান ও রিপন আহমেদের মধ্যে ২ কোটি টাকার দ্বন্দ্ব রয়েছে।

এ নিয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাইদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রায়হান উদ্দীন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে উল্লেখিত বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয় বিবদমান দুটি গ্রুপ যথাক্রমে মেসার্স সাইদ এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর রায়হান উদ্দীন এবং রফিকুল ইসলাম, মো: মশিউর রহমান, রিপন আহমদ, মিজানুর রহমানসহ অজ্ঞাত ৩০/৪০ জনের কেউ বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত সারকারখানায় প্রবেশ করতে পারবে না।

মামলা সূত্রে জানা গেছে, ডিলার রায়হান উদ্দীনের কাছ থেকে বিবাদী রফিকুল ইসলাম, মিজানুর রহমান,মশিউর রহমান এবং রিপন আহমেদ যাদের ব্যবসা প্রতিষ্ঠান বুশরা এন্টারপ্রাইজ, নিলয় নির্জন এন্টারপ্রাইজ শুভ এন্টারপ্রাইজসহ ১২ টি প্রতিষ্ঠানের নামে অথোরাইজেশন ও ব্যবসা দেয়ার কথা বলে ২ কোটি টাকা হাতিয়ে নেয়।

সম্প্রতি রায়হান উদ্দীন তাদের নিকট তার পাওনা ২ কোটি টাকা চাইতে গেলে তাকে নানা হুমকি ধমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় উপায়ান্তর না পেয়ে ব্যবসায়ী রায়হান উদ্দীন আদালতের আশ্রয় গ্রহণ করেন।

এ এস আই কাঞ্চন চক্রবর্তী জানান, নোটিশ ইতিমধ্যে বিবদমান ২টি গ্রুপসহ শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক ও নিরাপত্তা শাখায় দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর কেউ আইন অমান্য করলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo