বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, কারাগারে আওয়ামী লীগ নেতা

সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, কারাগারে আওয়ামী লীগ নেতা

https://newsmirror24.news/

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আহসান জামিল আনাছকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি তিনি। আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আহত জহুর আলীর ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দু’জন এমপিসহ ৯৯ জনকে আসামি করা হয়। আরো অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন আসামি রয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo