বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সোনাতলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সোনাতলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভূক্ত সদর উপজেলার সোনাতলা শাখার উদ্যোগে শ্রমিকদের জীবন মান উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা ও শ্রমিকদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় সোনাতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু।
সোনাতলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মোমেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন শ্রমিক নেতা অলিউর রহমান, বাসিত মিয়া, আব্দুর রহিম, খালেক মিয়া, আব্দুর রহমান, পাখি মিয়া, মিজানুর রহমান, মইনুদ্দিন, আব্দুল খালিদ, ফরমুক প্রমুখ। আলোচনা সভা ও গামছা বিতরণ অনুষ্ঠানে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাামিল আহমদ রাজু বলেন, ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমান করেছেন। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকদের অবহেলিত বঞ্চিত রেখে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo