মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে আ.লীগের ঝটিকা মিছিল : ছাত্রলীগের ৫২ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে আ.লীগের ঝটিকা মিছিল : ছাত্রলীগের ৫২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ মিরর ডেস্ক
সিলেটে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মোগলাবাজার থানার এসআই দয়াময় দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজহারনামীয় আসামিরা হলেন- সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির শুভ, শাহপরাণ থানাধীন কল্লগ্রামের আজির উদ্দিনের ছেলে তুহিন আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছা সেবকলীগের সদস্য সচিব দিলাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক, দলইপাড়ার আবদুল মজিদের ছেলে জাবেদ আহমদ।

মামলার অজ্ঞাত আসামিদের আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে।

মোগলাবাজার থানার ওসি কাজী তোবারক হোসেন জানান, আসামিদের গ্রেফতার পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo