বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ সাউথ সুরমা সিএনজি পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক।
সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক দলের আবহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রো পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো রুনু মিয়া, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম, আহবায়ক কমিটির প্রচার ও প্রকশনা দায়িত্বপ্রাপ্ত মইনুল ইসলাম অপু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান কদমতলী শাখার সভাপতি কাওছার আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. মোহাম্মদ আব্দুল লতিফ তাপাদার, সহ সভাপতি মো. আলতাব হোসেন, আলী হোসেন শওকত, মো. শফিকুল ইসলাম, মো. জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুরমান আহমদ সুমন, সহকারী সাধারণ সম্পাদক কবির হোসেন, রুবেল আহমদ, মানিক হোসেন, শাহবু উদ্দিন, কোষাধ্যক্ষ মখসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় আহমদ সায়েদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, প্রচার সম্পাদক গাজীম খান, সমাজ কল্যাণ সম্পাদক মো. দুলু মিয়া, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম, লাইন সম্পাদক মো. নানু মিয়া, নূরউদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল রউফ, মো. বকুল, মো. রুহুল আমিন, সুমন সরকার, শাহীন আহমদ, রুমেল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করে বাংলাদেশের অতুলনীয় ক্ষতি করেছে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে কাঁদে কাঁদ মিলেয়ে পরিবহণ শ্রমিকরা সাহসীকতার সাথে রাজপথে ভূমিকা রেখেছেন। আগামীতেও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে হতে হবে।
তিনি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদেরকে একযুগে করার আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo