মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আখালিয়ায় টিলা কাটার অভিযোগ : বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

আখালিয়ায় টিলা কাটার অভিযোগ : বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে যুক্তরাজ্য পোর্টসমাউত সিটি শাখা বিএনপি’র সাবেক আহবায়ক এম এ হক সহ ৫ জনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।

জানা যায়, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলার গাঁওয়ের সৈয়দা দিলারা হান্নান হলের উত্তর পাশের আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এস, এ ২১০৮ নং দাগের টিলা শ্রেণির ভূমি অবৈধভাবে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে কেটে উজাড় করছিলেন বিএনপি নেতা আবদুল হক।

অবৈধভাবে টিলা কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের নজরে আসলে পরিবেশগত ক্ষতিসাধন হওয়ায় আগামী ৬ জুলাই ২০২৫ইং তারিখে সকাল ১০টায় কার্যালয়ের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

রবিবার (২৯ জুন) সরেজমিন টিলা কাটার স্থান পরিদর্শন শেষে নোটিশ প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে বিএনপি নেতা এম এ হক ছাড়াও রয়েছেন তার ম্যানেজার আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানাধীন ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, এয়ারপোর্ট থানাধীন টিলার গাঁও এলাকার সুহেল এবং জালালাবাদ থানাধীন বড়গুল এলাকার সিদ্দেক আলী।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা জানান, আমরা জমির মালিকসহ টিলা কর্তণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছি। ইতিমধ্যে কর্তণকৃত টিলা পরিমাপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo