শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
যুবদল নেতা মকসুদ আহমদের শশুরের ইন্তেকাল, শোক প্রকাশ

যুবদল নেতা মকসুদ আহমদের শশুরের ইন্তেকাল, শোক প্রকাশ

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুর দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি নিবাসী আব্দুস সাত্তার (৮০) সোমবার সন্ধ্যা ৬টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় নগরির বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

সোমবার (৩০ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সহযোদ্ধা মকসুদ আহমদের শশুর জনাব আব্দুস সাত্তারের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি একজন পরহেযগার, দ্বীনদার ও দানশীল ব্যক্তি হিসেবে আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীর নিকট প্রিয় প্রাত্র ছিলেন। আল্লাহ পাক মরহুমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন (আমীন)।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo