বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি হলেন শাহ জামাল

পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি হলেন শাহ জামাল

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও মোগলগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা। এতে পদাধিকার বলে বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন অত্র বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোঃ আনহার মিয়া এবং অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছেন সেবুল আহমদ।

মঙ্গলবার (১ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন এই এডহক কমিটির অনুমোদন দেন। পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ বরাবরে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪-ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত তাঁর প্রতিষ্ঠানের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো। উক্ত কমিটি স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য স্থায়ী হবে। উল্লেখ্য, এ কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।”

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo