বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে বহিষ্কার, নেতৃবৃন্দের নিন্দা

স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে বহিষ্কার, নেতৃবৃন্দের নিন্দা

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এমদাদুল ইসলাম মিজানকে কতিপয় দুষ্কৃতকারী আওয়ামি ডেভিল কর্তৃক ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ এনে মব সৃষ্টির মাধ্যমে লাঞ্ছিত করে এবং চুল কেটে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়।

যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্তের মাধ্যমে বিষয়টির সত্যতা যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন, এজন্য বিমানবন্দর থানা বিএনপি’র আহবায়ক আব্দুল কাদির সমছুকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তদন্তাধীন থাকা অবস্থায় আমরা বিষ্ময় ও হতবাক হয়ে লক্ষ্য করি যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী সদস্য সচিব আফসর খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মিজানকে বহিষ্কার করা হয়।

ঘটনা তদন্তাধীন অবস্থায় এমন হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং সিলেট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাচ্ছি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, মুবিনুল হক চৌধুরী রাহি, রুনু আহমেদ, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মেহেদি হাসান শপু, দুলাল আহমেদ, চমক দে পল্লু, মো. সেলিম মিয়া প্রমূখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo