মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম

সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে। এই প্রশিক্ষণের ফলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে।
তিনি বুধবার (৯ জুলাই) বিকাল ৫ টায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় সেলাই প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের সনদ বিতরণ ও ৩য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীবের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, নর্থ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ্ব আতাউর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শারমিন কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী সদস্য নেছার আহমেদ, কয়ছর আহমেদ কাওসার, ট্রেইনার উম্মে সানজিদা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল এর ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য মো: পাবেল আহমেদ, জাসাস গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, মিল্লাদ আহমেদ বাচ্চু মিয়া।
সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহিদা আক্তার দিনা, রুখশানা আক্তার মিনা, জুলেখা হক ও পপি, ফারজানা রহমান তাসনীম, লাকি আক্তার মুন্নী, তাহমিনা বেগম, জুবেরা আক্তার পপি সহ প্রায় ৬০ জন নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo