বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিসিকের নকশা অনুমোদন জটিলতা নিরসন দাবি

সিসিকের নকশা অনুমোদন জটিলতা নিরসন দাবি

https://newsmirror24.news/

সিলেট মহানগরীতে ভবনের নকশা অনুমোদন জটিলতা নিরসনের দাবিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কন্সালটেন্সি ফার্ম সিলেটের নেতৃবৃন্দ।

এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রশাসক বরাবর নকশা অনুমোদন প্রসঙ্গে লিখিত আবেদন করা হয়। আবেদনে নকশা অনুমোদনের জন্য নির্দিষ্ট ডেক্স নির্ধারণ করা, রিসিভ কপি দেওয়া এবং নকশা অনুমোদন দীর্ঘসুত্রিতা না করার দাবি জানানো হয়।

এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী শাহাব উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির রিপন, এসোসিয়েশনের সদস্য প্রকৌশলী ময়নুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী জুবেল আহমদ চৌধুরী, প্রকৌশলী এহসানুল করিম চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী সজল চন্দ্র সরকার ও প্রকৌশলী শিবু প্রসাদ দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo