সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিএনপি নেতা মাসুকের সহধর্মিনীর মৃত্যুতে এতিমখানায় দোয়া মাহফিল

বিএনপি নেতা মাসুকের সহধর্মিনীর মৃত্যুতে এতিমখানায় দোয়া মাহফিল

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ মাসুক এর সহধর্মিনীর মৃত্যুতে হযরত আলী রা. ইসলামিক সেন্টার এন্ড হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর হুমায়ূন আহমেদ মাসুক এর সহধর্মিনীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত খতম ও বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উনার জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। মাহফিল শেষে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ মাসুক, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড বিএনপি সাহেল আহমেদ নয়ন, টাইম বাংলা নিউজ সিলেট জেলা প্রতিনিধি ও সাংবাদিক শহীদুর রহমান জুয়েল, ক্বারী মাওঃ তোফায়েল আহমদ সুনামগঞ্জী মুহতামিম বাইশটিলা এতিমখানা মাদ্রাসা, ছাত্র মজলিস সিলেট বিমানবন্দর থানা সভাপতি হাফিজ মাওলানা মাসরুর আহমদ আবিদ, সলিম, আকাশ, ইমন, কবির, সালাম প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo