বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর

ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল টি ল্যান্ডের নিচে সুমন আহমদ (৩০) নামক এক যুবকের উপর হামলার ঘটনায় মহানগর ছাত্রদল নেতা ইশতিয়াক আহমদ রাজু’র জামিন নামোঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সোমবার সকালে ইশতিয়াক আহমদ রাজু আদালতে আত্মসমর্পন করেন। রাজু নগরীর খাসদবীর এলাকার মৃত ছনন মিয়ার ছেলে।

গত ২ জুলাই বুধবার রাত ২টার দিকে আম্বরখানাস্থ হোটেল টি ল্যান্ডের নিচে সুমন আহমদ (৩০) এর উপর এই হামলা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ভাইরালও হয়। এঘটনায় আহত সুমনের বাবা নগরীর মজুমদারি এলাকার মো. অলি মিয়া এসএমপির কোতোয়ালী থানায় রাজুসহ ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতো আরো ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৯ (০৮/০৭/২৪ইং)।

এই মামলায় সোমবার (২৮ জুলাই) দুপুরে মহানগর ছাত্রদল নেতা ইশতিয়াক আহমদ রাজু তার নিযুক্ত কৌশলীদের মাধ্যমে আদালতে আত্মসমর্পন করে জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন নামোঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo