শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেডের বর্ণাঢ্য র‍্যালি

সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেডের বর্ণাঢ্য র‍্যালি

নিউজ মিরর ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র উদ্যোগে এক বর্ণাঢ্যা র‌্যালি আয়োজন করা হয়। বুধবার (৩০ জুলাই) সিলেট নগরীর মিরাবাজারস্থ কার্যলয় থেকে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে লিপ্ত হয়। র‌্যালিতে ওয়াসিম ব্রিগেড সিলেটে’র বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সভাপতি আবু ইয়ামিন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বলের সঞ্ঝালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকট মইদুল ইসলাম।

সংক্তিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওয়াসিমকে যেভাবে স্মরণ করার কথা ছিল সেরকম কোন আয়োজন সরকারের পক্ষ থেকে চোখে পড়েনি, যা আমাদের হতাশ করেছে। যে স্বপ্ন বুকে ধারণ করে ওয়াসিম মৃত্যুকে আলিঙ্গন করেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না৷ আমরা মনে করি, বর্তমান সরকার ওয়াসিমকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে। যার কারণে সবখানে বৈষম্যের শিকার হচ্ছে শহীদ ওয়াসিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সহসভাপতি মো. মনিরুজ্জামান মিজান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী আবুল কালাম, আবদুল হান্নান, মামুন আহমদ, সিদ্দেক আল, দেওয়ান নিজাম, অপর্ন ঘোষ,দেওয়ান কামরান,সাজ্জাদুর রহমান সাজু,আজিম উদ্দিন রাজু,জামাল আহমেদ,রুবেল আহমেদ, আবু বক্কর সিদ্দিক,শাহেদুর রহমান, পিন্টু, আতিকুর রহমান চৌধুরী লাবলু, মো. সুমন আহমদ,, জাকারিয়া আহমদ, মিসবাহ আহমদ, শাইস্তাউর রহমান সানি, সিনিয়র সহসভাপতি আবদুল মুমিন সেতু, সহসভাপতি রাশেদুজ্জামান রাসেল, সায়মন আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মালেক উদ্দিন রনি,শহিদ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আছনাত উদ্দিন জাহিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ সজীব, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রাসেল, সদস মাহবুব আলম মুন্না, জুবায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম জুনেদ, নাজমুল ইসলাম মান্না, সাকিব আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo