সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট-১ থেকে ৩ আসনে অন্তর্ভুক্ত করলে কঠোর আন্দোলনের হুমকি

সিলেট-১ থেকে ৩ আসনে অন্তর্ভুক্ত করলে কঠোর আন্দোলনের হুমকি

সিলেট মহানগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে সিলেট-৩ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। তারা সরকারের এমন প্রস্তাবনাকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৯টায় দক্ষিণ সুরমার গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত এক মতবিনিময় সভা থেকে তারা এমন ঘোষণা দেন।

মতবিনিময় সভায় বক্তরা বলেন- ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সচেতন মনুষ সরকারের এমন প্রস্তাবনা মেনে নিতে পারছেন না। বরং এই সিদ্ধান্ত তাদের হতাশ করেছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় মানববন্ধন সহ রাজপথে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান বক্তারা।

বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের জন্মলগ্ন থেকেই এই তিন ওয়ার্ড মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের সঙ্গে সংযুক্ত। বিষয়টি এখন তাদের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। সিলেট-১ আসনের সাথে সংযুক্ত থাকাটাকে বিশেষ মর্যাদার বলেও মনে করেন। তাছাাড়ও আছে উন্নয়ন প্রশ্ন। তারা বলছেন, সিলেট-৩ এ তাদের যুক্ত করা হলে তারা কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, সিলেট-১ আসনের চেয়ে সবসময় এ অঞ্চলের অন্যান্য আসনগুলো উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকে।

শুক্রবার রাতের মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক বলেন, সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই ৩টি ওয়ার্ড মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের সাথে আছে। উত্তর সুরমার থেকে দক্ষিণ সুরমার গুরুত্ব কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই সিলেট-১ আসনে দক্ষিণ সুরমার মর্যাদা অনেকাংশে বেশি। তবুও কেন আমাদেরকে সিলেট-১ আসন থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের সকল ধরনের প্রয়োজনী কাগজপত্রসহ সবকিছুতে সিলেট-১ আসনের অধিনে রয়েছে। হঠাৎ করে এধরনের প্রস্তবনা সঠিক নয়। আমরা মনে করি এটি একটি ষড়যন্ত্রের অংশ। তাই স্থানীয়দের কথা চিন্তা করে এই প্রস্তাবনা আলোকে কোনো সিন্ধান্ত গ্রহণ না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানাচ্ছি। যদি কোনো কারণে আমাদের সিলেট-১ থেকে ৩ সংসদীয় আসনে নেয়া হয় তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবো।

এদিকে, সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ওয়ার্ডগুলোর বাসিন্দারা জনমত গঠনে মাঠে নেমেছেন। এরই অংশ হিসাবে আগামী রোববার ঢাকায় নির্বাচন কমিশন বরাবর তারা স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসাথে গণসাক্ষর সংগ্রহ কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় মতবিনিময় সভায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, বিশিষ্ট মুরব্বি হাজী তুরুণ মিয়া, শাহেদ আরাবি, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার মামুন, মনসুর খান, এড. বিপ্লব কান্তি দে মাধব, কাওছার আহমদ রিপন, আফজাল উদ্দিন, আক্তার রশীদ, মুর্শেদ মুকুল, ফয়সাল আহমদ, ইক্তার হোসেন খান, এডভোকেট মাহবুব হোসেন, সাংবাদিক তাজ উদ্দিন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, সুমন আহমেদ চৌধুরী আফরোজ খান প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo