শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট বিভাগের আংশিক আসনের ইসলামী ঐকজোটের প্রার্থীদের নাম ঘোষণা

সিলেট বিভাগের আংশিক আসনের ইসলামী ঐকজোটের প্রার্থীদের নাম ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ৪ জেলার আংশিক সংসদীয় আসনে ইসলামী ঐক্যজোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) নগরীর দরগাহ গেইট সুলেমান হলে আয়োজিত জোটের এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুফতী ফয়জুল হক জালালাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মাওলানা আতাউর রাহমান, যুগ্মমহাসচিব মাওলানা আসলাম রাহমানী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী সহকারী সচিব ডাক্তার হাবিবুর রাহমান, মাওলানা হাফিজ নওফল আহমদ -প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ কর্মপরিষদ সদস্য মাওলানা নাজিম উদ্দীন কামরান মাওলানা জালাল উদ্দীন প্রমুখ।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) পীরজাদা হাফিজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ আমেনী, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) মাওলানা হোসাইন আহমদ, সিলেট-১ (নগর ও সদর) মুফতী ফয়জুল হক জালালাবাদী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানী গন্জ জৈন্তাপুর) মাওলানা নাজিম উদ্দীন কামরান, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে মুফতী ফয়জুল হক জালালাবাদী এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) বিশিষ্ট ব্যবসায়ী সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মাওলানা আসলাম রাহমানী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) মার্চেন্ট এম আনোয়ার হোসেন, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে মাওলানা জালাল উদ্দীন, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মাওলানা আতাউর রাহমান নির্বাচনে অংশ নেবেন।
এক বিবৃতিতে জালালাবাদী বলেন, ‘সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে অগ্রসর হতে চাই।
শেষে মোনাজাতের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানসহ জুলাই ও শাপলা চত্ত্বরে নিহতের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo