মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
খন্দকার মুক্তাদিরের সাথে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

খন্দকার মুক্তাদিরের সাথে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

নিউজ মিরর ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দ। ৩ আগস্ট রবিবার সকাল ১০ টায় সিলেট নগরীর কাজিরবাজারস্থ উপদেষ্টার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা নুরুজ্জামান নোমানীর পবিত্র কুরআন তেলাওয়াত ও পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুল হক, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা তৈবুর রহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ জামাল আহমদ, হাফিজ নোমান আহমদ, হাফিজ মাওলানা মামুন খান প্রমুখ।

শেষে ২০২৪ এর জুলাই ও আগস্ট মাসের শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ।
খন্দকার আব্দুল মুক্তাদির ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইমাম-মোয়াজ্জিনগণ সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের পাশে আমি সব সময় আছি। তাদের যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন। তাদের কাছে আমি দোয়া প্রার্থী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo