সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারে আল্টিমেটাম

সিলেটে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারে আল্টিমেটাম

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির একটি দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চুরির ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদেরকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা। ওই সময়ের মধ্যে স্বর্ণ উদ্ধার ও আসামিদেরকে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলার শাখার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজুসের স্টেন্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৯ জানুয়ারি আল হামরা শপিং সিটিস্থ বাজুস সিলেট জেলার শাখার সদস্য মো. জাভেদ চৌধুরীর মালিকানাধীন নুরানী জুয়োলার্সে চুরি হয়। দিনের বেলা চোরের প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ২৫০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। কিন্তু এখনো চুরির ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার ও স্বর্ণ উদ্ধার বিষয়ে কোনো দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যায়নি। পুলিশের পক্ষ থেকে শুধু বলা হয়-কাজ অনেক দূর এগিয়েছে। চোরদেরকে শনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করা হবে।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ঘটনার আগেও সিলেটে এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি। শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে চুরি, ডাকাতির কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। তাই ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে। চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বাজুস নেতৃবৃন্দ বলেন, ৭২ ঘন্টার মধ্যে স্বর্ণ উদ্ধার ও আসামিদেরকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলার শাখার সহ সভাপতি আব্দুল কাদির মল্লিক, সহ সম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo