সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে জুলাই যোদ্ধাকে হেনস্থা : ক্ষমা চেয়েছেন এনসিপি নেতা জাবুর

সিলেটে জুলাই যোদ্ধাকে হেনস্থা : ক্ষমা চেয়েছেন এনসিপি নেতা জাবুর

সিলেটে জুলাই গণঅভ্যুথান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ঘটনা নিষ্পত্তি হয়েছে। বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকারের আহ্ববানে দুই পক্ষের উপস্থিততিতে বিষয়টি মিমাংসা হয়।

এ সময় ভুক্তভোগী আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এনসিপি নেতা আবু জাফর মো. জাবুর।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগরের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আফসর খান জানান, জেলা প্রশাসনের আহ্ববান সেখানে যান তারা। পরে দুঃখ প্রকাশ করলে বিষয়টি নিষ্পত্তি হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ জানান, এনসিপি নেতা জাবুরের ক্ষমা প্রার্থনা এবং জেলা প্রশাসনের অনুষ্ঠানে এমন বিব্রতকর ঘটনার জন্য তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় বিষয়টির মিমাংসা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo