বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বালু লুটপাট এবং পাথর চুরির ঘটনায় কোম্পানীগঞ্জের আলম চেয়ারম্যান গ্রেফতার

বালু লুটপাট এবং পাথর চুরির ঘটনায় কোম্পানীগঞ্জের আলম চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম’কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। কোম্পানীগঞ্জের ফরেস্ট এলাকা থেকে বালু (চুরি) লুটপাট ও সাদাপাথর কান্ডে তিনি জড়িত ছিলেন। এছাড়াও ছাতকে বালু পাচারকালে আলমগীর ও তার ভাইদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে চলতি বছরের গত জুন মাসে ছাতক থানায় একটি মামলা করে।

এছাড়াও, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট ছিলো। গত বছরের ৫ আগষ্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, আলমগীর আলম চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। তাকে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo