বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
শীতার্তদের মাঝে ইমতিয়াজ আহমেদের পক্ষ থেকে কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে ইমতিয়াজ আহমেদের পক্ষ থেকে কম্বল বিতরণ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
এনআরবি ব্যাংক লিমিটেড’র শরীয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজ আহমেদ এর পক্ষ থেকে বৃহত্তর রায়নগর সোনারপাড়া এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রায়নগর সোনারপাড়া এলাকায় এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

মো: রিয়াদ আহমদ এর সভাপতিত্বে ও আমিনুর রহমান রাহীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা পাওয়ার আশায় অতীতের ন্যায় এনআরবি ব্যাংক এর পরিচালক আমাদের অত্র এলাকার কৃতী সন্তান ইমতিয়াজ আহমেদ এই জনকল্যাণ মূলক কাজ পরিচালনা করে আসছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, যাতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত এনআরবি ব্যাংক মানরু শাখার ম্যানেজার প্রশান্ত কুমার সিংহ, রায়নগর সোনারপাড়া সমাজ কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম, নিহাদ আহমদ, সুজন আহমদ, রমজান আহমদ, কালাম আহমদ, ধনু মিয়া, শিবলু রহমান মুন্না প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo