শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা

সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম সিলেট পৌঁছেছেন। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি নতুন ডিসি হিসেবে দায়িত্বগ্রহণের কথা রয়েছে। সারওয়ার আলম এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ছিলেন। তিনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।

বিমানবন্দরে নতুন ডিসিকে স্বাগত জানান জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম।

সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। বুধবার দুপুরে মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট থেকে বিদায় নিয়েছেন।

দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ পাওয়া গেছে বলে গত রোববার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্তব্য করেছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহনেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।

পরদিন সোমবার সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo