সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ব্যবসায়ী এ.কে.এম সাজু’র প্রতিবাদ

ব্যবসায়ী এ.কে.এম সাজু’র প্রতিবাদ

আমি এ.কে.এম সাজু। সিলেট নগরীর বাগবাড়ীর বাসিন্দা। আমি একজন ব্যবসায়ী। নগরীর পশ্চিম কাজলশাহ বাগবাড়ী এলাকায় আমার মেসার্স বি.টি ট্রেডার্স নামক আমার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। দেশের প্রচলিত আইনমান্যকারি একজন সাধারণ মানুষ। গত ২২ আগস্ট আমাকে এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভূয়া আইডি থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং শব্দের ভুল চয়ন ও ব্যবহারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের এই আইডি থেকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ী এ.কে.এম সাজু।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এক সময়ে আমি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেই সময়ে আমি কোনো ধরনের অপকর্ম বা আমার বা আশপাশ এলাকার কারো ক্ষতি করিনি। আমার নামে নিকটস্থ থানায় কোন মামলা নেই এবং আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামায়ও জড়িত ছিলাম না। ২০২৩ সালের নভেম্বরে সিসিক নির্বাচনে সিলেট সিটি করপোরেশনের পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি অভিযোগ দেয়ার কারণে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আমাকে দল থেকে বহিস্কার করেন। এরপর থেকে আমি ঘৃনায় রাজনীতিই ছেড়ে দেই। আওয়ামী লীগের কোনো সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। আমি সাধারণ জীবন বেছে নেই। পরবর্তিতে আমি আমার নিজের ব্যবসায় জড়িয়ে বর্তমানে পরিবার নিয়ে জীবনযাপন করছি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি কুচক্রি মহল ব্যবসায়ী এ.কে.এম সাজুকে নিয়ে মনগড়া, সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য দিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই ফেসবুক আইডির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করবেন।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo