সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা : আহত আকবর’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা : আহত আকবর’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
ওসমানীনগরের মাইজগাঁও এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় মো. আকবর আলী নামক এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গত বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুরের মাইজগাঁওে এঘটনা ঘটে। আজ বুহস্পতিবার দুপুরে গুরুতর আহত মো. আকবর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানা যায়, গত ২৭ আগস্ট বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে একই গ্রামের পছন উল্লাহ’র ছেলে মো. নিলু মিয়া, রুনু মিয়া, আনু মিয়া ও রুহান মিয়া এবং মৃত সোনা উল্লাহ’র ছেলে পছন উল্লাহ হত্যার উদ্দেশ্যে মো. আকবর আলীর উপর সংবদ্ধভাবে হামলা চালায়। এই বিষয়য়ে আহতের চাচাত ভাই মৃত মো. ইন্তাজ আলীর পুত্র মো. আক্তার আলী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, তাদের ঘরের সামনের রাস্তার সাথে একটি পুরাতন মাটির ঘর ছিল। যা হঠাৎ করে বাতাসে ভেঙ্গে পড়ে। এই বিষয়টিকে কেন্দ্রে করে গত ২৭ আগস্ট বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও এলাকার পছন উল্লাহ’র ছেলে মো. নিলু মিয়া, রুনু মিয়া, আনু মিয়া ও রুহান মিয়া এবং মৃত সোনা উল্লাহ’র ছেলে পছন উল্লাহ হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ধারালো দা, লোহার রড, জিআই পাইপ, লাঠি-সোঠা নিয়ে আমাদের বসত ঘরের সামনে এসে আমাদের ডাকা ডাকি শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমরা ঘর থেকে বাহিরে আসা মাত্র আসামীগণ আমার চাচাতো ভাই মো. আকবর আলীকে হত্যার উদ্দেশ্যে তালুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। এই সময়ে সে মাটিতে লুটে পড়লে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। এসময় ওর চাচা ফজর আলীকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে তিনিও রক্তাক্ত হয়ে মাটি পড়ে যান। জখমের ফলে তারা দুই জন মাটিতে পড়িয়া গেলে সবাই মিলে এলোপাথারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন উসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo